মিনিটেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট
তৈরি ডেমো বেছে নিন, নিজের ডোমেইন যোগ করুন, এক ক্লিকে ইনস্টল করুন। হোস্টিং, ডাটাবেস, SSL — সব আমরা সামলাই। আপনি শুধু নিজের লেখা আর ছবি বসান।
- ফ্রি SSL (https)
- নিজস্ব এডমিন প্যানেল
- বাংলা ও ইংরেজি
চার ধাপে আপনার সাইট চালু
কোনো কারিগরি জ্ঞান লাগবে না — প্রতিটি ধাপে প্যানেল বলে দেবে কী করতে হবে।
-
১
ডেমো বেছে নিন
আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তৈরি সাইট থেকে পছন্দেরটা নিন।
-
২
ডোমেইন যোগ করুন
আপনার কেনা ডোমেইনের নাম আর প্রতিষ্ঠানের নাম লিখুন।
-
৩
ডোমেইন যুক্ত করুন
ডোমেইনের DNS-এ আমাদের দেওয়া দুটি রেকর্ড বসান — প্যানেল কপি করার বাটনসহ দেখিয়ে দেবে।
-
৪
"ইনস্টল" চাপুন
কয়েক মিনিটে সাইট চালু। এরপর নিজের এডমিন প্যানেল থেকে সাজিয়ে নিন।
বোতাম চাপুন, বাকিটা চোখের সামনে হতে দেখুন
সাইট তৈরি থেকে SSL পর্যন্ত প্রতিটি ধাপ প্যানেল নিজে করে — আর কোন ধাপে আছে তা আপনি সরাসরি দেখতে পান। মাঝপথে কিছু আটকে গেলে কারণসহ জানিয়ে দেয়, আবার চেষ্টাও করা যায়।
- আলাদা করে হোস্টিং কেনা বা সেটআপের দরকার নেই
- ডাটাবেস, ফাইল আপলোড — কিছুই হাতে করতে হয় না
- ডেমো আপনার প্রতিষ্ঠানের নামে সেজে চালু হয়
তৈরি সাইট থেকে বেছে নিন
ইনস্টলের সময় ডেমোটি আপনার প্রতিষ্ঠানের নামে সেজে যাবে।
ফ্যাশন শপ
৳4,999 / বছর থেকে
পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিস, টি-শার্ট, আন্ডারগার্মেন্টস বা যেকোনো পোশাক বিক্রির রঙিন ও রুচিশীল অনলাইন দোকান — সাইজ বাছাই, মাপের ছক, কুপন, কুরিয়ার ও বাংলা এডমিন প্যানেলসহ।
- পুরো সাইট ও এডমিন প্যানেল বাংলায়
- সাইজ বাছাই (S/M/L/XL, 40/42, 34B — নিজের মতো), মাপ ও কাপড়ের ছক
- আন্ডারগার্মেন্টসসহ সব ধরনের পোশাকের ক্যাটাগরি
- কালেকশন ও ক্যাটাগরি অনুযায়ী পোশাক, খোঁজার সুবিধা
- কার্ট ও সহজ চেকআউট — অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার
- ক্যাশ অন ডেলিভারি ও বিকাশ নম্বরে পেমেন্ট, কুপন
- Steadfast, Pathao, RedX, Paperfly, eCourier — কুরিয়ারে পাঠানো ও ফ্রড চেক
- অর্ডার ট্র্যাকিং, বিক্রির রিপোর্ট, গ্রাহকের তালিকা
- ব্যানার, পেজের লেখা ও লোগো এডমিন থেকে বদলানো যায়
- Facebook Pixel ও WhatsApp বাটন
এডমিন প্যানেলের ডেমো ↗ ইউজারনেম demo পাসওয়ার্ড demo1234
গেজেট শপ
৳7,999 / বছর থেকে
স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাড ও অ্যাক্সেসরিজ বিক্রির আধুনিক অনলাইন দোকান — ব্র্যান্ড, স্পেসিফিকেশন, ওয়ারেন্টি, কুপন ও বাংলা এডমিন প্যানেলসহ।
- পুরো সাইট ও এডমিন প্যানেল বাংলায়
- ব্র্যান্ড ও ক্যাটাগরি অনুযায়ী পণ্য, খোঁজার সুবিধা
- স্পেসিফিকেশনের ছক, ওয়ারেন্টি, একাধিক ভ্যারিয়েন্ট ও দাম
- কার্ট ও সহজ চেকআউট — অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার
- ক্যাশ অন ডেলিভারি ও বিকাশ নম্বরে পেমেন্ট, কুপন
- Steadfast, Pathao, RedX, Paperfly, eCourier — কুরিয়ারে পাঠানো ও ফ্রড চেক
- অর্ডার ট্র্যাকিং, বিক্রির রিপোর্ট, গ্রাহকের তালিকা
- ব্যানার, পেজের লেখা ও লোগো এডমিন থেকে বদলানো যায়
- Facebook Pixel ও WhatsApp বাটন
এডমিন প্যানেলের ডেমো ↗ ইউজারনেম demo পাসওয়ার্ড demo1234
সংস্থা / NGO ওয়েবসাইট
৳10,000 / বছর থেকে
দাতব্য সংস্থা, ফাউন্ডেশন, মাদ্রাসা বা সামাজিক সংগঠনের জন্য পূর্ণাঙ্গ ওয়েবসাইট — অনলাইন দান ও নিজস্ব এডমিন প্যানেলসহ।
- বাংলা ও ইংরেজি — দুই ভাষায়
- কার্যক্রম, ব্লগ, নোটিশ, গ্যালারি
- কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকের তালিকা
- অনলাইন দান: SSLCommerz ও bKash
- যোগাযোগ ফর্ম ও বার্তার ইনবক্স
- সবকিছু নিজের এডমিন প্যানেল থেকে বদলানো যায়
- মোবাইলে মানানসই ডিজাইন
এডমিন প্যানেলের ডেমো ↗ ইউজারনেম demo পাসওয়ার্ড demo1234
অর্গানিক ফুড শপ
৳10,000 / বছর থেকে
মধু, ঘি, মসলা বা যেকোনো খাঁটি খাবার বিক্রির হালকা ও দ্রুত অনলাইন দোকান — কার্ট, অর্ডার ও নিজস্ব এডমিন প্যানেলসহ।
- পণ্য, ক্যাটাগরি, একাধিক ছবি ও ওজন অনুযায়ী দাম
- কার্ট ও সহজ চেকআউট — অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার
- ক্যাশ অন ডেলিভারি ও বিকাশ নম্বরে পেমেন্ট
- এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ
- অর্ডার ট্র্যাকিং ও স্টকের হিসাব
- এডমিনে অর্ডার, পণ্য, ক্যাটাগরি ও সেটিংস
- মোবাইলে মানানসই ডিজাইন (ইংরেজি ভাষায়)
এডমিন প্যানেলের ডেমো ↗ ইউজারনেম demo পাসওয়ার্ড demo1234
ফার্মেসি / হেলথ শপ
৳3,999 / বছর থেকে
ওষুধ, স্বাস্থ্য যন্ত্রপাতি, ভিটামিন ও বেবি কেয়ার পণ্য বিক্রির পরিচ্ছন্ন অনলাইন ফার্মেসি — প্রেসক্রিপশন আপলোড, কুরিয়ার, কুপন ও বাংলা এডমিন প্যানেলসহ।
- পুরো সাইট ও এডমিন প্যানেল বাংলায়
- প্রেসক্রিপশন আপলোড: প্রেসক্রিপশন-নির্ভর ওষুধে ছবি ছাড়া অর্ডার হয় না
- প্রেসক্রিপশনের ছবি গোপন থাকে — শুধু এডমিন দেখতে পায়
- কোম্পানি ও ক্যাটাগরি অনুযায়ী পণ্য, পাতা/বক্স অনুযায়ী দাম
- কার্ট ও সহজ চেকআউট — অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার
- ক্যাশ অন ডেলিভারি ও বিকাশ নম্বরে পেমেন্ট, কুপন
- Steadfast, Pathao, RedX, Paperfly, eCourier — কুরিয়ারে পাঠানো ও ফ্রড চেক
- অর্ডার ট্র্যাকিং, বিক্রির রিপোর্ট, গ্রাহকের তালিকা
- Facebook Pixel ও WhatsApp বাটন
এডমিন প্যানেলের ডেমো ↗ ইউজারনেম demo পাসওয়ার্ড demo1234
অনলাইন শপ / ই-কমার্স
৳9,999 / বছর থেকে
পণ্য বিক্রির পূর্ণাঙ্গ অনলাইন দোকান — কার্ট, চেকআউট, অর্ডার ব্যবস্থাপনা ও নিজস্ব এডমিন প্যানেলসহ।
- পণ্য, ক্যাটাগরি, সাইজ ও রঙ অনুযায়ী দাম
- কার্ট, চেকআউট ও অর্ডার ট্র্যাকিং
- ক্যাশ অন ডেলিভারি, বিকাশ/নগদ/রকেট নম্বরে পেমেন্ট
- Steadfast কুরিয়ার সংযোগ
- কুপন, ব্যানার ও পণ্যের ল্যান্ডিং পেজ
- বিক্রির রিপোর্ট ও অসম্পূর্ণ অর্ডারের তালিকা
- মোবাইলে মানানসই ডিজাইন
এডমিন প্যানেলের ডেমো ↗ ইউজারনেম demo পাসওয়ার্ড demo1234
আরও ধরনের সাইট
স্কুল ও মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত পরিচিতি — নতুন ডেমো যোগ হচ্ছে। আপনার দরকারি ধরনটি না পেলে আমাদের জানান।
ঝামেলা আমাদের, সাইট আপনার
আলাদা জায়গা, আলাদা ডাটাবেস
প্রতিটি সাইট নিজস্ব ফোল্ডার ও ডাটাবেসে চলে — অন্য কারো সাইটের সাথে মেশে না।
এক ক্লিকে ইনস্টল
সাইট তৈরি, ডাটাবেস, ফাইল বসানো, SSL — সব ধাপ নিজে থেকেই হয়, চোখের সামনে অগ্রগতি দেখা যায়।
অনলাইন পেমেন্ট নেওয়ার সুবিধা
সাইটে SSLCommerz ও bKash যুক্ত করার ব্যবস্থা তৈরি আছে — নিজের মার্চেন্ট তথ্য বসালেই চালু।
সহজে বদলানো যায়
লোগো, রং-ছবি, কার্যক্রম, ব্লগ, নোটিশ, সদস্যদের তালিকা — সবকিছু ফর্ম পূরণ করার মতো সহজ।
দুই ভাষায় সাইট
দর্শক এক ক্লিকে বাংলা থেকে ইংরেজিতে যেতে পারেন; প্রতিটি লেখার দুই ভাষার ঘর আছে।
পাশে আছি
ডোমেইন যুক্ত করা বা সাইট সাজাতে আটকে গেলে আমাদের জানান। ফোন: 01909001060
শুরু করার আগে যা জানতে চাইবেন
আমার কি নিজের ডোমেইন লাগবে?
হ্যাঁ। সাইটটি আপনার নিজের ডোমেইনে (যেমন apnar-songothon.org) চলবে। ডোমেইন যেকোনো জায়গা থেকে কেনা হলেই চলবে — শুধু সেখানে লগইন করে DNS রেকর্ড বদলানোর সুযোগ থাকতে হবে।
ডোমেইন যুক্ত করা মানে কী? কঠিন কিছু?
ডোমেইনের DNS ঠিক করে দেয় ডোমেইনটি কোন হোস্টিংয়ে গিয়ে খুলবে। ডোমেইন যেখান থেকে কিনেছেন, সেখানে "DNS" অংশে আমাদের দেওয়া দুটি A রেকর্ড বসিয়ে দিলেই হয়। সাইট যোগ করার পর প্যানেল রেকর্ড দুটি দেখিয়ে দেবে, কপি করার বাটনসহ — আর আপনার ডোমেইনে এখন কী বসানো আছে সেটাও দেখাবে।
সাইট চালু হতে কত সময় লাগে?
"ইনস্টল" চাপার পর সাধারণত কয়েক মিনিট। তবে DNS-এর পরিবর্তন কার্যকর হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা (সর্বোচ্চ ২৪ ঘণ্টা) লাগতে পারে — ততক্ষণ প্যানেল জানাবে যে ডোমেইনটি এখনো যুক্ত হয়নি।
ডেমোর লেখা আর ছবি কি বদলানো যাবে?
অবশ্যই। ইনস্টলের সময় আপনি নিজের এডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড ঠিক করবেন। সেটা দিয়ে নিজের সাইটের এডমিন প্যানেলে ঢুকে লোগো, লেখা, ছবি, পণ্য — সব বদলাতে পারবেন।
ওই ডোমেইনে আগের ওয়েবসাইট বা ইমেইল থাকলে কী হবে?
রেকর্ড দুটি বসালে ডোমেইনটি আমাদের হোস্টিংয়ে খুলবে, তাই ওই ডোমেইনের আগের ওয়েবসাইট আর দেখাবে না। ডোমেইনের ইমেইল আগের মতোই চলবে। পুরনো সাইটে দরকারি কিছু থাকলে আগে ব্যাকআপ নিয়ে রাখুন, অথবা শুরু করার আগে আমাদের সাথে কথা বলুন।
আজই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন
অ্যাকাউন্ট খুলতে এক মিনিট লাগে। ডোমেইন যোগ করুন, ইনস্টল চাপুন — বাকিটা আমাদের দায়িত্ব।
বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন →মিনিটেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট — ডেমো বেছে নিন, ডোমেইন যোগ করুন, এক ক্লিকে ইনস্টল।